শনিবার ৩০০ ফিটে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
ডিএমপির লোগো

ডিএমপির লোগো © সংগৃহীত

রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষ্যে যান চলাচলে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ।

এতে বলা হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষ্যে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

আরও বলা হয়েছে, ওই সময়ে এ মহাসড়কে গমনাগমনের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

ট্যাগ: ডিবি
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬