আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজিয়াম

০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ AM
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ © টিডিসি ফটো

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিষয়ের অ্যাক্রেডিটেশন নিয়ে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সিম্পোজিয়ামের আয়োজন করে।

সিম্পোজিয়াম অন বিজনেস স্কুলস অ্যাক্রেডিটেশন শীর্ষক এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষাবিদ, বিজনেস স্কুলের ডিন, আইকিউএসি পরিচালক, অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞ এবং উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।

সিম্পোজিয়ামে ব্যবসায় প্রশাসনের শিক্ষাদানের মান, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন খান। তাঁর বক্তব্যে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে অ্যাক্রেডিটেশন ও কোয়ালিটি অ্যাসুরেন্সের গুরুত্ব উঠে আসে।

ফ্রম লোকাল এক্সিলেন্স টু গ্লোবাল রিকগনিশন: দা রোল অফ ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং এএসিএসবি ও এসিবিএসপির প্রিন্সিপাল কনট্যাক্ট পারসন অধ্যাপক ড. মো. মামুন হাবিব।

মূল প্রবন্ধে ব্যবসায় শিক্ষা অনুষদের মান, অংশীদারদের আস্থা এবং বৈশ্বিক স্বীকৃতি বাড়াতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশনের ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে এএসিএসবি, এসিবিএসপি এবং বিএসি স্ট্যান্ডার্ডের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন অধ্যাপক ড. মো. মামুন হাবিব।

বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন রয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আইন ২০২২-এর আলোকে অ্যাক্রেডিটেশন বাই রিকগনিশন পদ্ধতি প্রয়োগের প্রস্তাব দেন তিনি।

অধ্যাপক ড. মো. মামুন হাবিব বর্তমানে এএসিএসবি ইন্টারন্যাশনালের ভার্চুয়াল অ্যাম্বাসেডর, এসিবিএসপির ইভ্যালুয়েটর এবং এসিবিএসপি ইন্টারন্যাশনালের মেম্বার রিলেশনস কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিন অধ্যাপক ইমরান রহমানের লিখিত বার্তা পড়ে শোনান আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. ইকরামুল হাসান।

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আইইউবি প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্কুলের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে তার বৈশ্বিক অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

এর আগে, আইকিউএসির একটি ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন আইইউবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক।

সিম্পোজিয়ামের অংশ হিসেবে হোয়াই ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ম্যাটার্স: কোয়ালিটি, রিকগনিশন অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস শীর্ষক একটি শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে তাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সেশনটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. মামুন হাবিব।

সিম্পোজিয়ামে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিটি ইউনিভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স, লিডিং ইউনিভার্সিটি, সিলেট এবং উত্তরা ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুজিবুল হক, নর্থ সাউথ ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ড. জিয়াউল হক আদনান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসিবিএসপি ইভ্যালুয়েটর ড. মোহাম্মদ এইচ. আর. জোয়ার্দার, আইইউবিএটির আইকিউএসি ডিরেক্টর অধ্যাপক খন্দকার সাইফ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুসফিক মান্নান চৌধুরী।

এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চের (সিএইচএসআর) ডিন ড. মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর ডিরেক্টর অধ্যাপক ড. ইরিন আখতার, স্টেট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সারওয়ার উদ্দিন আহমেদ, সিটি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক ড. জুলফিকার হাসান, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইকিউএসি-এর অ্যাডিশনাল ডিরেক্টর ড. নাজনীন সুলতানা চৈতি এবং লিডিং ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬