সৌদি রাষ্ট্রদূতের সাথে আমিরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
সৌদি রাষ্ট্রদূতের সাথে মতবিনিময়কালে আমিরে জামায়াত

সৌদি রাষ্ট্রদূতের সাথে মতবিনিময়কালে আমিরে জামায়াত © টিডিসি ফটো

বাংলাদেশে নিযুক্ত সৌদী আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসেফ ঈসা আল দোহাইলান এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তারা মতবিনিময় করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী এ তথ্য জানিয়েছে।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬