ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে শাওন-সাবার, গ্রেপ্তারের বিষয়ে হয়নি সিদ্ধান্ত

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৫ PM
অভিনেত্রী শাওন ও সাবা

অভিনেত্রী শাওন ও সাবা © সংগৃহীত

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে আটক করা হয়েছে। আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি হেফাজতে) তাদের  বিভিন্ন বিষয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ সব তথ্য জানান।

রেজাউল করিম বলেন, তাদের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নিবে না পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী শাওন ও মধ্যরাতে একই এলাকা থেকে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে
আটক করা হয়। 

একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬