গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু হয়।

খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি নগরের উপশহরে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে ক্ষুব্ধ জনতাকে দেখা গেছে। তারা বলছেন, দুর্নীতির টাকায় গড়া বাড়িটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। বাড়িটি ভেঙে ফেলার সময় সেখানে কিছু উৎসুক মানুষকেও ভিড় করতে দেখা গেছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। পরিবারটি এখন ভারতে রয়েছে। রাজশাহীর বাড়িতে কেউই ছিলেন না। শেখ হাসিনা সরকারের পতনের দিনই এ বাড়িতে হামলা হয়।  এরপর থেকে ভবনটি পোড়োবাড়ির মতো দাঁড়িয়ে ছিল।

আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬