ভেঙে ফেলা হলো দেশের সর্ববৃহৎ ‘বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল’

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM

© সংগৃহীত

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি, শাবল ও একটি এস্কেভেটর দিয়ে শহরের বকুলতলা মোড়ে শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করা হয়।

এসময় উপস্থিত ইসলামী ছাত্র মজলিসের নেতারা ঘোষণা দেন, ম্যুরাল স্থানে নির্মিত হবে ২৪ গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদের নামে স্মৃতি ম্যুরাল।

ইসলামী ছাত্র মজলিসের যশোর শহরের সেক্রেটারি আবু দারদা নাঈম বলেন, ‘আমরা আওয়ামী লীগকে উৎখাত করেছি। এই জাতির সামনে আওয়ামী লীগ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বিষয়টি লক্ষ্য করে আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি যশোরে এই ম্যুরালটি গুঁড়িয়ে দিতে। আজ পৌরসভায় গিয়ে একটি এস্কেভেটরের আবেদন করেছিলাম। তারা এস্কেভেটর দিয়েছেন।’

তিনি আরও বলেন, এই স্থানে সম্পূর্ণ শিক্ষার্থীদের অর্থায়নে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত যশোরের দুই শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির এবং শহীদ আবদুল্লাহর নামে স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হবে।

আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬