প্রতিষ্ঠান-স্থাপনা ভাঙচুর শক্তভাবে দমনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩২ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৬ PM
ধানমন্ডি ৩২ নম্বর

ধানমন্ডি ৩২ নম্বর © সংগৃহীত

চলমান ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছে  অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে প্রতিষ্ঠান ও স্থাপনা ভাংচুরের ঘটনা শক্তভাবে দমনের ঘোষণা দিয়েছে সরকার।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানান হয়।

বিবৃতিতে বলা হয়, "অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।"

এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।

শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের দেশপ্রেমের কো…
  • ০৪ এপ্রিল ২০২৬