পুলিশকে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনে মামলা দায়ের করতে পারে, সে ব্যবস্থা চালুর জন্য পুলিশক নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
 
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
 
বর্তমানে এফআইআর দায়ের করতে নিকটস্থ থানায় যেতে হয়, যা কষ্টকর এবং অপব্যবহারের সুযোগ তৈরি হয়।

অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন দাখিল করতে পারে।

আরও পড়ুন: ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর চেষ্টা জাপানের

আইজিপি বাহারুল আলমকে যত তাড়াতাড়ি সম্ভব অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এতে মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে। এ ছাড়া পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করে, তারা সহজেই যেন কল সেন্টার থেকে সাহায্য নিতে পারে।

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬