ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর চেষ্টা জাপানের

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
ড. মুহাম্মদ ইউনূস ও ইকুইনা আকিকো

ড. মুহাম্মদ ইউনূস ও ইকুইনা আকিকো © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জাপান বলেছে, ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে। আজ রবিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে এ কথা জানান দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস-মিনিস্টার ইকুইনা আকিকো।

প্রধান উপদেষ্টাকে আকিকো বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে মূল্যায়ন এবং এটিকে ধারাবাহিকভাবে সমর্থন করে জাপান। আমার সফরটি বাংলাদেশকে সমর্থন এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রকাশ করা।

এ সময় জাপানকে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এই ঐতিহাসিক সময়ে দুই দেশের শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। এটি একটি নতুন বাংলাদেশ, আমাদের সম্পর্কের বিবেচনায় এটি একটি খুব উপযুক্ত সময়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যেটি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য বছরের পর বছর ধরে টেকসই এবং উদার সহায়তা প্রদান করে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এখন প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের মধ্যে একটি। বর্তমানে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে।

জাপানের ভাইস মন্ত্রী অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। চলতি বছরের মে মাসে টোকিওতে অনুষ্ঠাতব্য এশিয়ার নিক্কেই ত্রিশতম ফিউচার ইভেন্টের জন্য প্রধান উপদেষ্টাকে জাপান সফরের আমন্ত্রণ জানান তিনি।

দুই হাজার চার সালে সালে নিক্কেই এশিয়া পুরস্কার পাওয়া ড. ইউনূসকে মে মাসে অনুষ্ঠাতব্য ওসাকা এক্সপো-দুই হাজার পঁচিশ এর জন্য আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো। চলতি বছরের এক্সপোতে এগারো মে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করবেন আয়োজকরা। এতে ড. ইউনূসের অংশগ্রহণ উৎসাহিত করবে বলে জানান জাপানি ভাইস-মিনিস্টার।

ট্যাগ: জাতীয়
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence