কারাগারের লোগো থেকে বাদ দেওয়া হলো নৌকা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
পুরাতন লোগো ও নতুন লোগো

পুরাতন লোগো ও নতুন লোগো © সংগৃহীত

কারা অধিদপ্তরের লোগো থেকে নৌকা প্রতীক বাদ দিয়ে সেখানে যুক্ত করা হয়েছে চাবি ও ব্যাটনের (লাঠি) চিহ্ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এই লোগো পরিবর্তন করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি  নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ।

জান্নাত-উল-ফরহাদ বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।

উল্লেখ্য, পুরাতন লোগোতে উপরে শাপলা ও দুই পাশে পাট পাতা, মাঝে পালতোলা নৌকা এবং নিচে বি ডি জে লেখা ছিল। নতুন লোগোতে মাঝের পালতোলা নৌকা বাদ দিয়ে সেখানে কারা অধিদপ্তরের চাবি ও ব্যাটনের চিহ্ন যুক্ত করা হয়েছে।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬