ছাত্রদের জায়গা ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়: রিজভী

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, তাই ছাত্র যারা তাদের জায়গা হচ্ছে ক্যাম্পাসে। ছাত্ররা যদি প্রতি মন্ত্রণালয়ে একটি করে কমিটি করে, একটি রাষ্ট্রের যে ফাংশনাল, এটি একটি যে আর্টিকুলেটেড রাষ্ট্র, সেটি তো হবে না। বিপন্ন অবস্থা হবে।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে ভাসানী হলে ‘ঠিকানা বাংলাদেশের’ কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ছাত্ররা যদি প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করছে। তাহলে তো ব্যবসায়ীরা তাদের পিছে ছুটবে। বালিশের নিচে টাকা দিয়ে আসবে। তাদেরকে দুর্নীতির দিকে প্রভাবিত করবে। ছাত্রদের জায়গা ক্যাম্পাসের সবুজ চত্বর। সেখানে গলা উঁচিয়ে চিৎকার করুন, আমরা শেখ হাসিনার মতো শাসন আমরা চাই না। কেউ যেন তার মতো না হয়।

কুমিল্লায় এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দেশে শঙ্কা দিন দিন বাড়ছে। কেউ অন্যায় করলে গ্রেফতার করা হোক। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী মেরে ফেলবে কেন! শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন ঘটবে?

ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও রাজনৈতিক দল ও এদেশের মানুষের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তার (ড. ইউনূস) আমলে শেখ হাসিনার শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনো অবস্থাতে কাম্য নয়। তাই অন্তর্বর্তী সরকারকে বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬