ইজতেমায় অংশগ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
বিশ্ব ইজতেমায় হাসনাত আবদুল্লাহ

বিশ্ব ইজতেমায় হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের (গেইট-২) দিয়ে তারা প্রবেশ করেন।

ময়দানে প্রবেশের পর তাদের অভ্যর্থনা জানান শূরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। পরে তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন এবং ময়দান পরিদর্শন করেন। এই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, এবং শেখ সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে ৩১ জানুয়ারি, এবং ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬