বিএনপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান 

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

বিএনপি সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক নেতা তার বক্তব্যে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, যা নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। তবে বিএনপির ওই নেতার দাবি, তিনি জয় বাংলা স্লোগান দেননি। পাশে থাকা একজন স্লোগানটি দিয়েছে।  

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে শুক্রবার বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জয় বাংলা স্লোগান দেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, হাতিয়া পৌরসভা ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি আবুল বাসার জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে সমালোচনা।

এ বিষয়ে আবুল বাসার ফুল মিয়া বলেন, ‘আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেয়নি। জয় বাংলা স্লোগান আমাদের দুশমন, এটা আমাদের খানদানের দুশমন। কেন আমি জয় বাংলা বলব। আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম।’ বিএনপির এ নেতার দাবি, তার বক্তব্যের শেষের দিকে উনার পাশ থাকা কেউ একজন জয় বাংলা বলেছে।

হাতিয়ার পৌরসভা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন বলেন, ‘আবুল বাসার ভাই আমাদের একজন সিনিয়র নেতা। উনি ভুলবশত জয় বাংলা বলে ফেলছেন। মানুষ মাত্রই ভুল। এটি তিনি ইচ্ছাকৃত করেননি।’

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গত ১৭ বছর আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোষর কিছু লোকের ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করার চেষ্টা করছে। আবুল বাসার ফুল মিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন। বিএনপির সমাবেশে তার এমন বক্তব্য মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, ‘কোনো বিএনপির নেতাকর্মী নিষিদ্ধ স্লোগান দিতে পারবে না। সংগঠন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ সত্যতা পেলে আবুল বাসারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬