সেই মাফলার ‘নিলামে’ বিক্রি করবেন প্রেস সচিব

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
প্রেস সচিব শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত মাফলার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে কয়েক দিন ধরে। বিশেষ করে ফেসবুকে তার মাফলার নিয়ে আলোচনার শেষ নেই। তিনি নিজেও ফেসবুকে বিষয়টি শেয়ার করলেন।

এবার শফিকুল আলম তার ব্যবহৃত সেই মাফলার নিলামে তোলা নিয়ে রসিকতা করলেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েপ আইডিতে মাফলার বিক্রির এক পোস্ট দেন দিনি।

পোস্টে তিনি লেখেন, ‘বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকা। এটি বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। দুবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি বুঝিয়ে দেওয়া হবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এত দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬