চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদন পর্যালোচনা করা হবে: পুলিশ সদর দপ্তর

৩১ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তর © সংগৃহীত

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যের আবেদনগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বিষয়টি জানানো হয়। ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। 

পুলিশ সদর দপ্তর বলছে, প্রত্যেকের আবেদনের ভিত্তিতে তাদের বিষয়গুলো যাচাই-বাছাই করছেন ডিআইজি’র নেতৃত্বাধীন কমিটি। পাশাপাশি পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতেও আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার লক্ষ্যে ডিআইজি’র নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন, আচরণগত, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ জনিত অপরাধে চাকরিচ্যুত হয়েছিলেন কি না তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কমিটি। 

বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গত ২৯ জানুয়ারি ২০২৫ পুলিশ সদর দপ্তর সম্মুখে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করে বিস্তারিত বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেছেন। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য আহ্বান জানায় পুলিশ সদর দপ্তর।

ট্যাগ: পুলিশ
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬