১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা © সংগৃহীত

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা  ও রাজনৈতিক কৌশল ঠিক করতে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

১২–দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন জোটের প্রধান জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ বিকল্প ধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান।

উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শাহবাগ থানায় ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, ছাত্রদলের ৫ নেতাকর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
  • ০৬ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬