নির্দিষ্ট সময়ে নির্বাচন আয়োজনে বাধা দিলে প্রতিহত করা হবে: তারেক রহমান

৩১ জানুয়ারি ২০২৫, ১২:৪৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। এতে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা প্রতিহত করবো।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সে বিশ্বাস থেকে আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যে সব সংস্কার করতে চাচ্ছে তার সবই এ ৩১ দফায় রয়েছে।

তিনি বলেন, ১৫ বছর যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিলেন তারা জনগণের অভ্যুত্থানে ৫ তারিখে পালিয়ে গেয়েছেন। তারা দেশটাকে ভেঙে-চুরে দিয়েছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close