৬ মাস পর কবর থেকে তোলা হলো সানির মরদেহ

২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
৬ মাস পর কবর থেকে সানি আহমদের মরদেহ উত্তোলন করা হয়

৬ মাস পর কবর থেকে সানি আহমদের মরদেহ উত্তোলন করা হয় © টিডিসি

দাফনের ছয় মাস পর সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদের (২৪) মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার শীলঘাট গ্রামের কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। 

এ সময় গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সানি আহমেদ উপজেলার শীলঘাট গ্রামের কয়ছর আহমদের ছেলে।

আরও পড়ুন: আওয়ামী লীগ কর্মসূচি পালন করতে পারবে কিনা—জানালেন প্রেস সচিব

জানা যায়, গত বছরের (৪ আগস্ট) গোলাপগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সানিসহ ছয়জন জন নিহত হন। তাদের প্রায় সবারই ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়। পরে সানির বাবা কয়ছর আহমদ বাদী হয়ে  মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬