আহত আরও ৬ জনকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে

২৯ জানুয়ারি ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
উন্নত চিকিৎসার জন্য ছয়জন যাচ্ছেন  থাইল্যান্ডে

উন্নত চিকিৎসার জন্য ছয়জন যাচ্ছেন থাইল্যান্ডে © সংগৃহীত

জুলাই বিপ্লবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নেওয়া হচ্ছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়।

এর আগে জুলাই বিপ্লবে সহিংসতায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে সরকার। তাদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক টিম আনার পাশাপাশি যাদের চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন তাদের দেশের বাইরে নেওয়া হবে।

এ পর্যন্ত চিকিৎসার জন্য বিদেশে ২২ জনকে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় আরও ছয়জনকে থাইল্যান্ড পাঠানো হয়।

জানা গেছে, যে ছয়জনকে ব্যাংকক পাঠানো হচ্ছে, তাদের মধ্যে তিনজন সিএমএইচ ও তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে তাদের নেওয়া হচ্ছে।

সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেন মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও তাহসিন হোসেন (১৩)। তারা গুলিতে আহত হন। মোহাম্মদ ইসরাফিল বাঁ হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাঁ হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। মূলত রোবটিক ফিজিওথেরাপির জন্য তাদের পাঠানো হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হচ্ছে। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। এ অবস্থায় অপারেশনের জন্য তাকে পাঠানো হচ্ছে। আর হাফিজুর রহমান হাবিবের পুলিশের গুলিতে স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য ইমরান হোসেন ও মহিউদ্দিনকে সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে চোখের চিকিৎসার জন্য সাতজনকে সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ আহতদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

৪২ জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগে জনআকাঙ্ক্ষার বিপরীতে সরক…
  • ১৬ মার্চ ২০২৬
বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence