ব্যাংকে জমা রাখতে গিয়ে প্রায় লাখ টাকা খোয়ালেন ভিক্ষুক নুরজাহান

২৬ জানুয়ারি ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাবানা খাতুন

নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাবানা খাতুন © সংগৃহীত

ভিক্ষাবৃত্তি করেন নুরজাহান খাতুন (৬৫)। ভিক্ষা করে জমান ৯৩ হাজার টাকা। কষ্টার্জিত সেই টাকা ব্যাংকে জমা রাখতে চেয়েছিলেন, গিয়েছিলেন ব্যাংকে। তবে টাকা জমা করতে পারেননি। টাকাগুলো নিয়ে পালিয়েছে এক প্রতারক।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার অগ্রণী ব্যাংক শাখায় এমনই ঘটনা ঘটে। সর্বস্ব খুইয়ে এখন পাগলপ্রায় ওই বৃদ্ধা।

ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী। তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।

সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকে টাকা জমা দিতে ঢোকেন। এজন্য নতুন হিসাব নম্বর খোলার সময় ব্যাংক কর্মকর্তারা তার কাছ থেকে কয়েকটি টিপসই নেন। দুপুর ১২টার দিকে ব্যাংকের গ্রাহক সেজে আসা এক প্রতারক তার টাকা নিয়ে বলেন, তিনি জমা দিয়ে দেবেন। একপর্যায়ে টাকা নিয়ে পালিয়ে যান। এসময় কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো জুতা পরা ছিলেন ওই প্রতারক।

ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকেই মা-মেয়ে একসঙ্গে থাকি। অনেকদিন ধরে ভিক্ষা করে টাকাগুলো গুছিয়ে ছিলাম। টাকাগুলো রাখার জন্য মা-মেয়ে সকালে ব্যাংকে আসি। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা একজন টাকা নিয়ে পালিয়ে যায়।’ এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন বলেন, বিষয়টি দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ভুক্তভোগী নুরজাহান খাতুন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চোর ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে বলে জানা যায়।

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬