সায়মা ওয়াজেদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

২৬ জানুয়ারি ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
সায়মা ওয়াজেদ পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে  অনিয়ম ও দুর্নীতির  প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দুদক। 

বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পুতুলকে নিয়োগ দিতে  রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়মবহির্ভুত কার্যকলাপের আশ্রয় নেওয়া  হয়েছিল। যোগ্যতা না থাকলেও মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগে শেখ হাসিনা তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন। পুতুলের যোগ্যতা হিসেবে যেসব অভিজ্ঞতা, যোগ্যতা উল্লেখ করা হয়েছে, তা কেবলই কাগুজে ও ফরমায়েশি। তার অযোগ্যতাকে ধামাচাপা দিতে ২০২৩ সালে জি-২০ শীর্ষ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সাথে করে ভারত নিয়ে যান।কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরেও সফরসঙ্গী করেছেন শেখ হাসিনা। 


দুদকের নথিতে বলা হয়েছে, পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার ‘পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্প’-এর ডিপ্লোমেটিক জোনে ১০ (দশ) কাঠা প্লট আয়ত্ত্ব করেন। সেকারণে তার ও অন্যান্যদের বিরুদ্ধে ইতোমধ্যে দুদক  কর্তৃক একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে দুদক আরও জানায়,  পুতুল ‘সূচনা ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাত করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভূয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুফে নিয়ে নিজে লাভবান হয়েছেন।

মাদক বিরোধী অভিযানে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পুলিশ কর্মকর…
  • ২৪ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
  • ২৪ মার্চ ২০২৬
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে:…
  • ২৪ মার্চ ২০২৬
১/১১-এর অন্যতম কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্…
  • ২৪ মার্চ ২০২৬
খাল খনন কর্মসূচি নিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া
  • ২৩ মার্চ ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন তুরস্কে, উপবৃত্তি-আবা…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence