আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

২৬ জানুয়ারি ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
রায়পুরা থানা

রায়পুরা থানা © সংগৃহীত

নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন।

রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন নিহত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল মাহমুদ।

আরও পড়ুন : আ.লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ, শেখ হাসিনা যুক্ত ‘আপা’ নামে

তিনি বলেন, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। অনেকে বলছেন দুজন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জানতে চাইলে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বেলা সাড়ে ১১টায় বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। তবে অনেকে দুপক্ষের ৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। ঘটনাস্থলে পুলিকে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলতে পারব।

ফেসবুকে স্ত্রীর ছবি নিয়ে কলহ, স্বামীর আত্মহত্যা
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে চার মুসলিম দেশ
  • ২৮ মার্চ ২০২৬
দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ১৮ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence