ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ

২৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ  ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ৭ টায় বাগেরহাট দশানী ট্র্যাফিক মোড় (আলিফ চত্বর) থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে (খুলনা - বাগেরহাট মহাসড়ক) সোনাতলা মসজিদ পর্যন্ত প্রদক্ষিণ করে আবার দশানী ট্র্যাফিক মোড়ে (আলিফ চত্বর) এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার আহবায়ক এস এম সাদ্দাম, বাগেরহাট সদর উপজেলার নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব শেখ বাদশা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার মুখ্য সংগঠক আব্দুলাহ আল রুম্মান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলার মুখপাত্র সায়মন জিওন প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ভারতের বাংলাদেশি ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত বিচার করতে হবে।

তারা আরো বলেন, যারা প্রতিবেশী দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারেনা তারা কখনও প্রতিবেশী দেশের কোন বিষয়ে নাক গলাতে পারেনা। তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চোখে চোখ রেখে। তারা যদি বাংলাদেশ নিয়ে কোন পাঁয়তারা চালায় তবে তাদের ও সেভেন সিস্টার ধ্বংস হয়ে যাবে। এছাড়াও তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করার দাবি জানান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬