মদ্যপ চালকের অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM

© সংগৃহীত

খাগড়াছড়িতে মদ্যপ চালকের অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের খাগড়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউনুস (৪০) জেলা সদরের শালবন এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টর চালক।

পুলিশ জানায়, খাগড়াপুর এলাকায় ট্রাক্টর রেখে ইউনুস বাড়ি ফেরার পথে সামনের দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। এ সময় অটোরিক্সা চালক অংক্যচিং মারমা(২২) সড়কে পড়ে আহত হয়। স্থা

নীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক ইউনুসের মৃত্যু নিশ্চিত করেন। আহত অটোরিকশা চালক অংক্যচিং জেলা সদরের ধর্মঘর এলাকার সাথোই মারমার ছেলে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জিএম রাকিব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় হতাহত দুইজনের মধ্যে ইউনুস হাসপাতালে আসার পথে মারা যান। অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, পথচারীকে চাপা দেয়ার ঘটনায় অটোরিকশা চালক অংক্যচিং মারমা পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আহত হওয়ায় চিকিৎসা চলছে। দুর্ঘটনার সময় অটোরিকশা চালক মদ্যপাবস্থায় ছিল।

ট্যাগ: পুলিশ
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬