কাউন্সিলর-সদস্য হতে পারবেন সরকারি ‘চাকরিজীবীরা’

২৫ জানুয়ারি ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলর ও ইউপি সদস্য পদে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বুধবার (২২ জানুয়ারি) মাঠ পর্যায়ে মতামত নেওয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে কমিশন। এখন চলছে সংকলন কার্যক্রম। এরপর আরেক দফা যাচাই-বাছাই শেষে প্রতিবেদন ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কমিশন মনে করে, স্থানীয় পর্যায়ের অনেক চাকরিজীবীর নির্ধারিত কর্মঘণ্টার বাইরে অনেক সময় থাকে। সে সময় তারা এ কাজ করবেন। প্রয়োজনে ছুটির দিন বা সরকারি অফিস সময়ের বাইরে তারা পরিষদের বৈঠকগুলো করবেন। এতে দক্ষ লোকজন জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পাবেন।

আরও জানা যায়, সরকারি চাকরিজীবীরা চেয়ারম্যান বা মেয়র হতে পারবেন না। অবশ্য তাদেরও সন্তোষজনক মাসিক ভাতা থাকবে। কমিশন মনে করে, যোগ্য ব্যক্তিরা মাঠপর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী হবে। 

চেয়ারম্যান-মেয়রের দায়িত্ব হবে পূর্ণকালীন চাকরির মতো। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা যাতে এসব নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হন, কমিশন সে জন্য কিছু সুপারিশ রাখবে।

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের (মেম্বার) ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। আর ইউপি সদস্যরা ভোট দিয়ে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। চেয়ারম্যানকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তা না হলে তিনি চেয়ারম্যান হতে পারবেন না। একইভাবে ইউপি সদস্যদের মধ্য থেকে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। তাকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই পদ্ধতিতে সিটি করপোরেশন ও পৌরসভায় সরাসরি ভোটে মেয়র নির্বাচিত হতে পারবেন না।

কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মেয়র ও সভাধ্যক্ষ নির্বাচিত হবেন। ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে সার্বক্ষণিক। ইউপি চেয়ারম্যানদের বেতন হবে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান। পৌরসভার মেয়রের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান। সিটি করপোরেশনের মেয়রের বেতন হবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ওপরে।

চেয়ারম্যান বা মেয়রদের কেউ স্নাতক ডিগ্রিধারীর নিচে হতে পারবেন না।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬