যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

২৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল সেবা। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে। কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও আসেনি।

এর আগে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনে পোঁছার আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেওয়া হয় হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬