চলতি বছর ৩ পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, হয়নি প্রজ্ঞাপন

২৫ জানুয়ারি ২০২৫, ০২:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমা © ফাইল ফটো

চলতি বছর বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। তবে এ ধরনের কোনো প্রজ্ঞাপন এখনো হয়নি বলে জানান তিনি। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবারের বিশ্ব ইজতেমা তিন পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থীরা। মৌখিকভাবে এই তথ্য জানালেও কোনো প্রজ্ঞাপন আসেনি। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থীরা ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পালন করবেন। পরে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীরা ইজতেমা পালন করবেন।

এ ব্যাপারে শুরায়ি নিজামের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শুরায়ি নিজাম টঙ্গী ইজতেমা ময়দানে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ভাগে ইজতেমা করবে। ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতি কাজ এগিয়ে চলছে।

মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, মুরুব্বিদের পরামর্শক্রমে ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে।

ট্যাগ: তাবলিগ
দায়িত্ব পুনর্বণ্টন: এক মন্ত্রীর দায়িত্ব কমল, প্রতিমন্ত্রীর …
  • ২৫ মার্চ ২০২৬
যাত্রীবাহী বাস নদীতে: ৪০ জনের মরদেহ পানির নিচে—ধারণা ফায়ার …
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত
  • ২৫ মার্চ ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence