উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সেই যুবক

২৫ জানুয়ারি ২০২৫, ১০:১০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
উপদেষ্টা নাহিদ ইসলাম ও সাইফ আল মাহমুদ

উপদেষ্টা নাহিদ ইসলাম ও সাইফ আল মাহমুদ © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বাবার নামে ফেসবুকে নিজের আইডিতে স্ট্যাটাস দেওয়ার পর এবার ক্ষমা চেয়েছেন সাইফ আল মাহমুদ নামের এক যুবক। শুক্রবার (২৪ জানুয়ারি) ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়ে নাহিদের কাছে ক্ষমা চান এই যুবক।

জানা গেছে, এর আগে উপদেষ্টা নাহিদ ও তার বাবাকে জড়িয়ে বিভিন্ন অভিযোগের কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাইফ আল মাহমুদ। সেখানে তিনি নাহিদ ও তার বাবার নামে বিভিন্ন অভিযোগ তুলে লেখেন।

এই স্ট্যাটাস দেখে উপদেষ্টা নাহিদ কমেন্টে করে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে দেখতে যাওয়ার চ্যালেঞ্জ জানান এবং এসব অভিযোগের সত্যতা পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও কথা দেন নাহিদ।

এরপর সাইফ আল মাহমুদ নিজের ভুল বুঝতে পেরে আরেকটি স্ট্যাটাস দিয়ে নাহিদের কাছে ক্ষমা চেয়েছেন।

নাহিদের কাছে ক্ষমা চেয়ে ওই যুবক লেখেন, ‘আমি তার বাবাকে জড়িয়ে যে পোস্ট দিয়েছি, সেটা আমি যে সোর্স, প্রমাণের ভিত্তিতে দিয়েছি, সেটা অথেনটিক কি না, আমার যাচাই করা উচিত ছিল। এটা আমার প্রথম ভুল। আমার পোস্টে তিনি কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি কিছুটা বুঝি হয়তো আমি ভুল, কারণ সৎ সাহস ছাড়া কেউ এভাবে চ্যালেঞ্জ করতে পারে না।’

‘আমি তাকে কল করি এবং তিনি আমাকে যথেষ্ট বিনয়ের সঙ্গে জানান, ভাই আমি নিজেই কমেন্ট করেছি আপনার সঙ্গে কোনো এভিডেন্স থাকলে আমাকে জানান, কারণ আপনারা বললে আমরা জানব এবং যেকোনো ব্যবস্থা নিতে পারব! এবং তার নাম করে কেউ আমাকে হুমকি দিলে যেন আমি তাকে জানাই!’

‘আমি আমার পোস্ট প্রাইভেট করেছি কারণ এটা নিয়ে আমার পরিবারসহ সবাই আমার ভুল ধরিয়ে আমাকে নাড়া দিয়েছিল। আমি কোনো প্রকার চাপ, হুমকি, বা ভয়ে পোস্ট ডিলিট করিনি। করেছি আমি আমার ভুল বুঝতে পেরে।’

সাইফ আরও লেখেন, ‘আমার এই পোস্ট রিমুভ নিয়ে দয়া করে কেউ কোনো গুজব আমার পক্ষে বা বিপক্ষে ছড়াবেন না। আমাকে নিয়ে ট্রল হচ্ছে বা হবে জানি, কিন্তু পক্ষে বা বিপক্ষে কোনো মিথ্যাচার না করার অনুরোধ রইলো। আমি আবারও নাহিদ ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য।’

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬