‘বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে’

২৫ জানুয়ারি ২০২৫, ০৯:১০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

এর আগে, বুধবার (২২ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এছাড়া, শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত।’

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার। একটা নিরপেক্ষ সরকার লাগবে, এই সরকারের  অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না যে এটা তারা (বিএনপি) ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষই মনে করছি। বিএনপি কেন মনে করছে না,  এটা  বিএনপির এটা স্পষ্ট করা উচিত।’ 

তরুণ এই উপদেষ্টা আরও জানান, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। 

বার কাউন্সিলের ভাইভা পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৬ মার্চ ২০২৬
শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা আলভিন গ্রেফতার
  • ১৬ মার্চ ২০২৬
গুজবে কান দেবেন না—‘চান্দা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর রাক…
  • ১৫ মার্চ ২০২৬
মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক…
  • ১৫ মার্চ ২০২৬
রোমাঞ্চকর লড়াইয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ১৫ মার্চ ২০২৬
কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মার…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence