মদের বোতলে পানি রেখে পান করা যাবে কী?

২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ইসলামের দৃষ্টিকোণ থেকে মদ সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। কোরআনে যেসব বিষয়কে স্পষ্টভাবে হারাম বলা হয়েছে তার মধ্যে মদ অন্যতম। আল্লাহ তায়ালা ইরশাদ বলেছেন, হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও লটারির তীর তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন কর-যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা মায়েদা-৯০)

কোরআনের পাশাপাশি রাসুল (স.) এর অনেক হাদিসেও মদ পান নিষিদ্ধ করা হয়েছে। মহানবী (সা.) ইরশাদ করেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম। (মুসলিম ও মেশকাত, হাদিস : ৩৬৩৮); আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। (ইবনে মাজাহ, হাদিস: ৩৩৭৬)

এখন প্রশ্ন হলো, মদ যেহেতু হারাম, তাহলে যে বোতলে মদ রাখা হয়—সেসব বোতলে পানি পান করা কি বৈধ? বিভিন্ন সময় দেখা যায়, বিভিন্ন রেস্টুরেন্ট বা অতিথিশালায় মদের বোতলে রাখা পানি পান করতে দেওয়া হয়। এমতাবস্থায় করণীয় কী আমাদের?

এ প্রশ্নের সহজ জবাব হলো, যদি ভালোভাবে মদের বোতল পরিষ্কার করা হয়, এর মধ্যে মদের কোনো চিহ্ন না থাকে, তাহলে এমন পাত্র বা বোতলে রাখা পানি পান করা বৈধ। 

ইসলামের প্রথম যুগে মদের ব্যাপারে কোনও বিধান ছিল না। সাহাবীদের অনেকেই মদ পান করতেন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে মদ হারাম করে ইসলাম। সে সময় মদের পাত্রে রাখা পানি পান করতে নিষেধ করা হয়েছিল। মূলত তিনটি কারণে মদের পাত্রে রাখা পানি পান করতে নিষেধ করা হয়েছিল।

১। সেসব পাত্রে মদের চিহ্ন অবশিষ্ট ছিল।

২। সে সময় সবেমাত্র মদ হারাম করা হয়েছিল। তাই মদের পাত্রে পানি পান করলে মদের কথা স্মরণ হয়ে যেতে পারত। তাই সতর্কতামূলক এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

৩। মদের প্রতি যেন পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়, সেজন্য তখন মদের পাত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে যখন মদ হারাম হওয়ার বিষয়টি সবার জানা হয়ে যায়, এবং সাহাবিদের মধ্যে মদের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মে যায়, তখন ওই সব পাত্র ভালোভাবে পরিষ্কার করে তাতে রাখা পানি পান ইত্যাদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। (তাকমিলা ফাতহুল মুলহিম : ৩/৩৫১)

এ প্রসঙ্গে রাসুল (স.) এর একটি হাদিস পাওয়া যায়। হজরত বুরাইদা (রা.) তার পিতা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‌আমি তোমাদের কিছু পাত্রের ব্যাপারে (মদ রাখার পাত্র) নিষেধাজ্ঞা জারি করেছিলাম। আসলে পাত্র কোনো কিছুকে হালাল বা হারাম করতে পারে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম। (সহিহ মুসলিম, হাদিস নম্বর : ৫৩২৬, তিরমিজি, হাদিস নম্বর : ১৮৬৯)

এই হাদিস থেকে জানা যায়, মদের বোতল বা পাত্র ভালোভাবে পরিষ্কার করে তাতে পানি রাখলে সে পানি পান করা বৈধ।

ট্যাগ: ইসলাম
ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে যেভাবে প্রযুক্তির ব্যবহার…
  • ০১ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ইস্যুতে বাংলাদেশি শ্রমিকদের অধিকা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence