ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে, আমরা নাকি পালিয়ে গেছি: হাসনাত

২৪ জানুয়ারি ২০২৫, ০৯:২৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
 হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তা‌দের নেতারা ভারতে ও দুবাই পালি‌য়ে গিয়ে ফুর্তি করছে, আরাম-আয়েশ করছে। পালানোর সময় তাদের কোনও কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারছে না। বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে, তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম-ওলামাদের ওপর নির্যাতন করা হয়েছে। ঢাকায় ঘুম থেকে ওঠে দেখে চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি, এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় হাসনাত আরও বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনে আল্টিমেটলি লাভ তাদের যারা ভারতে পালি‌য়ে আছে। এই বিভাজন দূর করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির স্বার্থে।

হাসনাত আবদুল্লাহ বলেন, নেতা হতে হবে জনমুখী, ক্ষমতামুখী নয়। আপনি কোন নেতার পিছনে ঘুরবেন কাকে সমর্থন দেবেন এগুলো একটু বুঝেশুনে করবেন। নেতা যদি অত্যাচারী-নির্যাতক হয়, নেতা যদি মানুষের অধিকার হরণ করে, জমি দখল করে ওই নেতা আমাদের কোনও প্রয়োজন নেই।

ভারতে পালিয়ে যাওয়া নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কেউ কেউ ভারতে বসে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে কোথায় আসছি, নিজের বাড়িতে আসছি। নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়। যারা এই গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাবো না। তারাই এখন পালিয়ে আছে আর পালিয়ে থেকে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাবো না। এটি খুবই হাস্যকর।

ধামতী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহিদুল বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহ্তাদির যারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, মুজিবুর রহমান, আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছির প্রমুখ।

ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত
  • ০১ মার্চ ২০২৬
ম্যানেজার নিয়োগ দেবে আইডিসিওএল, আবেদন শেষ ১২ মার্চ
  • ০১ মার্চ ২০২৬
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের কেন্দ্রিয় কমিটির নেতৃত্বে …
  • ০১ মার্চ ২০২৬
অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী তিথির নামে মামলা
  • ০১ মার্চ ২০২৬
সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল কারিকুলাম প্রণয়নের নির্দেশ শিক্ষ…
  • ০১ মার্চ ২০২৬
ইরানের হামলায় ইসরায়েলে ৮ জন নিহত
  • ০১ মার্চ ২০২৬