দশম মৃত্যুবার্ষিকীতে কোকোর সমাধিতে স্পোর্টিং ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের শ্রদ্ধাঞ্জলি © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (২৪ জানুয়ারি)। মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে ‘আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব’ এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। 

এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম আরাফাত রহমান কোকোর নিকট আত্মীয় সৈয়দ মোহাম্মদ মোস্তাকিম রেজা (শিম্পু), সৈয়দ মোত্তাকিম রেজা (টিম্পু)। এছাড়াও উপস্থিত ছিলেন আবিদুল বারী রায়হান, এ কে এম মাহামুদুল হাসান (টিটু), খায়রুল ইসলাম, মাঈন উদ্দিন নিলয়, নাসির হোসেন, মো. সুমন সহ আরাফাত রহমান কোকো’র স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। তিনি ঢাকার বিএফ শাহীন কলেজে লেখাপড়া করেন। ১৯৬৯ সালে জিয়াউর রহমান সপরিবারে ঢাকায় চলে এলে কিছুদিন জয়দেবপুরে থাকার পর বাবার চাকরির সুবাদে চট্টগ্রামের ষোলশহর এলাকায় বাস করেন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কোকো।

২০০৮ সালের ১৮ জুলাই চিকিৎসার জন্য সপরিবারে ব্যাংককে যান তিনি। চিকিৎসা শেষে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান তাবাসুম, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬