ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডট কম-এর প্রতিবেদন মিথ্যা: সিএ প্রেস উইং

২৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
সিএ প্রেস উইং ফ্যাক্টস

সিএ প্রেস উইং ফ্যাক্টস © সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ইন্ডিয়া ডট কম-এর প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে তাঁর প্রেস উইং। প্রেস উইং তাদের যাচাইকৃত ফেসবুক পেজ - সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তাঁর পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত-পরিকল্পিত প্রচারণার অংশ। 

বিবৃতিতে বলা হয়, ড. ইউনূস হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে কোনো অর্থ অনুদান দেননি, যেমনটি ওই প্রতিবেদনে দাবি করা হয়। 

প্রতিবেদনটির দাবির প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়, ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব তাঁর মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনোই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না।

বিবৃতিতে বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত বক্তব্যও মিথ্যা।

বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনও ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনও ভূমিকা ছিল না।

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence