গাড়ি থামিয়ে চালকদের ঘুম, মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

২৪ জানুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা ইলিয়টগঞ্জ এলকায় ঘন কুয়াশার কারণে গাড়ি চালাতে পারছিলেন না চালকরা। তাই গাড়ি থামিয়ে ঘুমিয়ে পড়তে থাকেন তারা। এরপরেই মহাসড়কে সৃষ্টি হতে থাকে দীর্ঘ যানজট। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোররাতে সৃষ্টি হওয়া এই যানজট ৫ কিলোমিটার ছাড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে যানজটের সৃষ্টি হলে সকালে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের ঘুম থেকে জাগিয়ে যানজট নিরসনে কাজ শুরু করে। মহাসড়কের ইলিয়টগঞ্জের কুটুম্বপুর থেকে গোমতা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে আজ দিনব্যাপী যানজট না থাকলেও মহাসড়কে থেমে যান চলাচলের দৃশ্য দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, শুক্রবার ভোররাতে যানজট সৃষ্টি হয়েছিল। চালকরা সড়কে গাড়ি রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আমরা সড়কে এসে সবাইকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬
ওয়ার্ল্ড ভিশন নিয়োগ দেবে মিল অফিসার, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ২১ এপ্রিল ২০২৬
বাগেরহাটে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, কেন্দ্রে কড়া নিরাপত্…
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬