পরবর্তী মাহফিল কোথায়, জানালেন আজহারী

২৪ জানুয়ারি ২০২৫, ০২:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বেশ কিছুদিন হলো দেশে ফিরেছেন। ফিরেই তিনি কয়েকটি মাহফিলে বয়ান দিয়েছেন। এবার তিনি যাচ্ছেন পটুয়াখালীতে। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বয়ান করবেন।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বরিশাল বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি, পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার ময়দানে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা

মাহফিলে কমপক্ষে ১০ লাখের অধিক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। লাখ লাখ লোক সমাগমের কথা চিন্তা করে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনভোগান্তি এড়াতে ও মাহফিলে আগত মুসল্লিদে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এর আগে গত ১৮ জানুয়া‌রি (শ‌নিবার) রংপুর বিভাগের লালমনিরহাট সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক সোসাইটি লালমনিরহাটর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি বয়ান পেশ করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬