বোন হারালেন ওবায়দুল কাদের

২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
ওবায়দুল কাদের ও মেহেরুন নেছা

ওবায়দুল কাদের ও মেহেরুন নেছা © সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সেজো বোন মেহেরুন নেছা (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ঢাকার বাসাবোর বাসায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার বড় ছেলে রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমন।

মেহেরুন নেছার এ পর্যন্ত তিনবার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীতে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন।

সালেকীন রিমন বলেন, অসুস্থ হওয়ার পর থেকে মা চিকিৎসার জন্য ঢাকায় আমার বোনের বাসায় থাকতেন। তিনি তিনবার ব্রেইন স্ট্রোক করেছেন। এ ছাড়া দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ (শুক্রবার) বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মেহেরুন নেছার দুই ছেলে, তিন মেয়ে রয়েছে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমদ মিয়া বাড়ির হোচ্ছাম হায়দারের স্ত্রী।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬