‘দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত’

২৪ জানুয়ারি ২০২৫, ১১:৫১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ফেসবুকে আরাফাত রহমান নামে এক ব্যক্তির পোস্ট শেয়ার করে ক্যাপশনে এ মন্তব্য লেখেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিবেন। আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, অভিযোগের সাথে প্রমাণ উপস্থাপন করুন।  আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে, তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। প্রয়োজনে মামলা করুন।’

আরাফাত রহমান নামে ওই ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসটি পাঠকদের  জন্য হুবহু তুলে ধরা হল

আসমানের নিচে,জমিনের উপরে, আমার ভাই ব্রাদার কারো নামে যদি এক টাকা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাহলে আমাকে এই ব্যাপারে তথ্য-প্রমাণ দেন। তথ্য-প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন। 

বিশেষত, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close