চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা

২৩ জানুয়ারি ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
নোয়াখালীর সুধারাম থানা

নোয়াখালীর সুধারাম থানা © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার (২২ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. শাহাজাহান (৬৫) নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার খন্দকার পাড়ার মৃত আদুল্যা মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি বিকেলে অভিযুক্ত শাহাজাহানের স্ত্রী বাসায় ছিল না। এ সুযোগে তিনি প্রতিবেশী শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। আকস্মিক শাহজাহানের স্ত্রী বাহির থেকে বাসায় ঢুকে ঘটনাটি দেখে পেলেন। পরে শাহজাহানের স্ত্রী ও ভুক্তভোগী নিজে তার মাকে ঘটনাটি জানায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বুধবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬