ডিসেম্বর বা জানুয়ারিতে জাতীয় নির্বাচন: ইসি মাছউদ

২৩ জানুয়ারি ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
 আব্দুর রহমানেল মাছউদ

আব্দুর রহমানেল মাছউদ © সংগৃহীত

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ২০২৫ সালের শেষদিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।’

উল্লেখ্য, সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এছাড়া পটুয়াখালী জেলার সব উপজেলার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা রিজভীসহ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর নাম সংশোধন করে প্র…
  • ০৯ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজ…
  • ০৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ভয়াবহ হামলা ইসরায়েলের, একদিনেই…
  • ০৯ এপ্রিল ২০২৬
তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
close