‘অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কারাবন্দি হই, এখন মেয়ের বয়স ১৫ বছর’

২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM
কারামুক্ত বিডিআর মামুন ও তার মেয়ে

কারামুক্ত বিডিআর মামুন ও তার মেয়ে © সংগৃহীত

‘৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে ১৫ বছর।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে এসব কথা বলেন সাবেক বিডিআর সদস্য মামুন। 

মামুন আরও বলেন, ‘সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমাকে কারাভোগ করতে হতো না।’  

কারাসূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে  ৪১ জন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন ও কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ ১৬৮ বিডিআর সদস্যকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। 

এদিকে কারাবন্দি বিডিআর জওয়ানদের মুক্তির অপেক্ষায় সকাল থেকে ফুল নিয়ে কারাগারের সামনে অপেক্ষা করছেন তাদের স্বজনরা।

প্রসঙ্গত, রবিবার (১৯ জানুয়ারি)  ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬