কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ডেলটা হেলথকেয়ারের ডা. সাদিসহ ৫ জন

২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০২:০৩ PM

© টিডিসি ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ডেলটা হেলথকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ রিকশাচালক মো. ইসমাইলকে চিকিৎসা না দিয়ে অবহেলা করার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক সাদি বিন শামসসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ডেলটা হেলথকেয়ারের এডমিন অফিসার তৌহিদ। তিনি বলেন, ‘বুধবার (২২ জানুয়ারি) ডা. সাদি বিন শামসসহ পাঁচজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে ডা. সাদি বিন শামসসহ পাঁচজন কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন।’

অপর আসামিরা হলেন- ডেলটা হেলথকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেনেন্স বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাঈল ও নাজিম উদ্দিন।

এর আগে ১৭ জানুয়ারি বিকেলে ডেল্টা হাসপাতাল থেকে তাদের আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পরদিন হাতিরঝিল থানার হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। 

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে ইসমাইল আলী গুলিবিদ্ধ হন। মামলার আসামিদের অস্ত্রের মহড়ার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে লাশটা পোস্ট মর্টেম করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর লাকি বেগম হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬