১৬ বছর পর আজ কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ জওয়ান

২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
কারাগার থেকে বেরিয়ে আসা সাবেক বিডিআর সদস্যদের মিষ্টি মুখ করাচ্ছেন স্বজনরা।

কারাগার থেকে বেরিয়ে আসা সাবেক বিডিআর সদস্যদের মিষ্টি মুখ করাচ্ছেন স্বজনরা। © সংগৃহীত

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পেয়ে ১৬ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিডিআরের ১৬৮ জওয়ান। বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনেরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চারটি কারাগার থেকে মুক্তি পান তারা।  

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি জানান, কারা কর্তৃপক্ষ ১৬৮ জনের তালিকা হাতে পেয়েছে। এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হচ্ছে।

কারাসূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১ জন বিডিআর হাজতি  মুক্তি পেয়েছেন। এছাড়া কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (১৯ জানুয়ারি)  ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬