পান্থপথে বহুতল ভবনে আগুন

২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
পান্থপথে বহুতল ভবনে আগুন

পান্থপথে বহুতল ভবনে আগুন © সংগৃহীত

রাজধানীর পান্থপথে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল পৌনে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন।   

জানা গেছে, ১৭ শুক্রাবাদ পশ্চিম পান্থপথ ঠিকানার ভবনটি ১৫ তলা বিশিষ্ট। ভবনটিতে পপুলার ফার্মাসিউটিক্যালসের অফিস রয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ভবনটির ১২ তলার ফ্লোর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বলেন, 'ভবনটির টিএনটি সার্ভার থেকে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close