ঘুরতে বের হয়ে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ 

২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের ছাত্র আরিফ উদ্দিন (১৮) ও তার বন্ধু ইতালি প্রবাসী সৈকত সরকার (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও সৈকত দুই বন্ধু। বিকেলে মোটরসাইকেলে ঘুরতে বের হয় তারা। এক পর্যায়ে তারা মহাসড়কের দাউদকান্দি উপজেলার গোমতী-মেঘনা সেতুর ওপরে উঠলে ঢাকামুখী অজ্ঞাত একটি গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।' 

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence