জঙ্গলে পোড়ানো নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

২২ জানুয়ারি ২০২৫, ১১:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে জঙ্গলে পোড়ানো অজ্ঞাত (১৯) অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকার রেললাইন থেকে কিছুটা দূরে জঙ্গলে পড়ে থাকে লাশটি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলে পোড়ানো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

এসআই উনোমং মারমা ও মোবারক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। নারীকে এমনভাবে পুড়েছে তার চেহেরাটাও বুঝা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে হয়তো তাকে আগুনে পুড়ে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬