চাঁদা আদায় বন্ধে হরতাল পালন করলেন ব্যবসায়ীরা

২২ জানুয়ারি ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM

ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বন্ধ দোকানপাট

ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে বন্ধ দোকানপাট © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে ইজারার নামে ব্যবসায়ীদের কাছ থেকে যুবদল নেতার চাঁদা আদায় বন্ধের দাবিতে হরতাল পালন করেছেন কাচাঁবাজারের শতশত ব্যবসায়ী। বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রেখে তারা এই কর্মসূচি পালন করেন। 

ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের হস্তক্ষেপ  কামনা করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। 

জানা গেছে, ডিএসসিসির সাবেক মেয়র ফজলে নূর তাপসের আমলে দেওয়া ‘অবৈধ’ ইজারা বর্তমান সরকার বাতিল করলেও স্থানীয় যুবদল নেতা ‘লাকী বাহিনী’ তা চালু রেখেছেন। লাকীর এই চাঁদাবাজির প্রতিবাদে মৌলভীবাজার কাঁচাবাজারের সামনে হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ চলে সারাদিন। 

মৌলভীবাজার কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমেদ মঙ্গলবার (২১ জানুয়ারি) কাচঁবাজারের সামনে সমাবেশে বলেন, ‘মৌলভীবাজার কাঁচাবাজারে ৫শ‘র অধিক ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ী ইজারাদার নামধারী চাঁদাবাজদের হাতে জিম্মি। চাঁদাবাজি বন্ধ না হলে হরতাল অনির্দিষ্ট কালের জন্য চলবে।’ 

কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাশেম মোল্লা বলেন, ‘দেশের বৃহৎ এই কাচাঁবাজারে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজমুক্ত বাজারের দাবিতে এই হরতাল পালন করছি।’

ট্যাগ: নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬