কারখানা খুলে দেওয়ার দাবিতে ৫ বাসে আগুন বেক্সিমকোর কর্মীদের

২২ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
ট্রাকে আগুন

ট্রাকে আগুন © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার সারাব এলাকার বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা শতাধিক যানবাহনে ভাঙচুর চালিয়েছেন। এসময় ৪-৫টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। 

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে কালিয়াকৈর-নবী নগর সড়কের চক্রবতী মোজার মিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

পুুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬টি কারখানা খুলে দেওয়ার দাবিতে গত ডিসেম্বর মাস থেকে প্রায় ৪২ হাজার শ্রমিক কারখানার ভেতর ও কালিয়াকৈর নবী নগর সড়কে আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবারও মোজার মিল এলাকায় শ্রমিকরা বিশাল সমাবেশ করে কারখানা খুলে দেওয়ার দাবি তোলেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা নবীনগর অংশ মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এসময় শতাধিক গণপরিবহন ভাঙচুর করা হয়। এছাড়া ৪-৫টা বাসে আগুন দেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এসময় তিনি গণপরিবহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬