বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল © টিডিসি ফটো

গোপালগঞ্জে ৯ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুকে অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর ইসলাম (২০) শিশুটির সম্পর্কে চাচা হন। 

ভুক্তভোগী শিশুর মা জানান, বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে শিশুরটির মা ও বাবা কাজে চলে যান। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফিরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় তারা। এ সময় মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়ে জানায় তাকে পাশের বাড়ির নুর ইসলাম (২০) ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে এদিন রাতে মেয়েটির অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

তিনি আরও জানান, প্রভাবশালীদের ভয়ে এখনো থানায় অভিযোগ করতে পারেননি। এলাকার প্রভাবশালীরা থানায় অভিযোগ না করে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছেন বলেও জানান তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন,‘ আমার মেয়ের উপর যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা যেন আর না ঘটে। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, ‘ধর্ষণের আলামত নিয়ে মেয়েটি মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটির বিষয়ে বলা যাবে।’

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান বলেন, ‘এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের স্কলারশিপ দিচ্ছে ইতালি, করুন আব…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘সমলিঙ্গের বিয়ের আইনি স্বীকৃতি’র দাবিতে শাহবাগে অবস্থান সম…
  • ১৭ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬