নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

২২ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

কুমিল্লায় নাশকতার একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি এ  আদেশ দেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালতের পিপি কাইমুল হক রিংকু।  

কায়মুল হক রিংকু জানান, '২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলছিল। ওইদিন চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া মামলার ৩২ নম্বর আসামি।'

তিনি আরও বলেন, 'খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এ মামলা করা হয়েছিল। এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে।'

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬