‘আমরা ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি’

২২ জানুয়ারি ২০২৫, ১১:০০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সড়ক অবরোধ

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের সড়ক অবরোধ © সংগৃহীত

গেল বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের একাংশ রাজধানীর কাওরান বাজার সড়ক অবরোধ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করেন। এতে যানজট তৈরি হয়েছে।

এ সময় তারা বলেন, ‘আমরা ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।’

তারা আরও বলেন, ‘আমরা ঋণ করে চলছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদের এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের ‍আরও কর্মী আসছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’

গত বছরের ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে বুধবার সকাল থেকেই সড়কের ওপর অবস্থান করছেন মালয়েশিয়া গমনেচ্ছু এসব কর্মী।

এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়েছে। অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে পান্থপথ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগ: আন্দোলন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬